চুয়াডাঙ্গা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় গণমাধ্যমের প্রচার ষড়যন্ত্রের অংশ

Padma Sangbad
৯৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এত অল্প সময়ে টেকসই সংস্কার সম্ভব না। আমাদের ধৈর্য্য ধরতে হবে। দেশ এখনো ক্রান্তিকাল অতিক্রম করছে। এখনো পর্যন্ত ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের গল্প প্রচার করছে, যা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। বেগম খালেদা জিয়া দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন। হাসিনা সেটি বিলুপ্ত করার মাধ্যমে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়। আওয়ামী লীগ ব্যাংক ফাঁকা করেছে। ব্যাংকে বর্তমানে কোনো টাকা নেই।
তিনি বলেন, গণঅভ্যুত্থান একদিনের বিষয় না। শেখ মুজিব বাকশাল করেছিলেন। আর তার মেয়ে হাসিনা দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছিলেন। আওয়ামী লীগ স্বাধীনতার মূলমন্ত্রের উল্টোটা করেছে। এ কারণে স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও আবার গণতন্ত্রের কথা বলতে হচ্ছে।
ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত করেছে। এ কারণে তাদের সবসময় মনে রাখতে হবে। রংপুরে আবু সাঈদের মৃত্যু আর সোস্যাল মিডিয়ার প্রচারণার কারণে শেখ হাসিনা দ্রুত পালিয়ে যায়। রক্তের অনেক শক্তি। যার প্রমাণ অতীতে দেখা গেছে। শহীদ আসাদের জীবনের বিনিময়ে দ্রুত দেশ স্বাধীন হয়েছিল। পতন হয়েছিল আইয়ুব শাহীর। শহীদ ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে পতন ত্বরান্বিত হয়েছিল স্বৈরাচার এরশাদের। সর্বশেষ, শহীদ আবু সাঈদের রক্তের বিনিময়ে দেশ নতুন করে স্বৈরাচার হাসিনামুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। অনেক গণমাধ্যমকে নানা কালাকানুন দিয়ে তার গোলাম বানিয়ে রেখেছিল।
মির্জা ফখরুল বলেন, এখন যেসব সংস্কারের কথা বলা হচ্ছে তা বিএনপির ৩১ দফার মধ্যে রয়েছে। ৪২ টি রাজনৈতিক দলের সাথে বসে এই ৩১ দফা তৈরি করা হয়েছে। এই দেশকে গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের দেশ গড়তে ঐক্য দরকার। বিএনপি নির্যাতিত সব দলকে নিয়ে ঐক্যমত্যের সরকার গঠন করতে চায়, যাতে করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেয়া যায়।
তিনি বলেন, দেশে যতদ্রুত নির্বাচন হবে ততদ্রুত স্থিতিশীলতা আসবে। এই সরকার সংস্কার কার্যক্রম যেখানে শেষ করবে বিএনপি সরকারে গেলে সেখান থেকেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে।
যশোর জেলা বিএনপি আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন : আজকের প্রেক্ষিত শীর্ষক নাগরিক ভাবনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় বিভিন্ন বিষয়ে বক্তৃতা করেন ডাক্তার রবিউল ইসলাম, ব্যবসায়ী শ্যামল দাস, সাংবাদিক আকরামুজ্জামান, পূজা পরিষদ নেতা দীপঙ্কর দাস রতন, কওমি মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, আইনজীবী আব্দুল মোহাইমেন, ক্রীড়া ব্যক্তিত্ব চিন্ময় সাহা, মানবাধিকার কর্মী বিনয় মল্লিক ও প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন।

আপডেট : ১২:৩৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪