চুয়াডাঙ্গা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি ও লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার নিয়োগ

Padma Sangbad
১৭৬

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ও যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হায়াত মো. রফিকের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

নয়াদিল্লিতে নিয়োগ পেয়েছেন ফয়সাল মাহমুদ এবং লন্ডনে নিয়োগ পেয়েছেন আকবর হোসেন মজুমদার। তারা দুজনেই পেশাদার সাংবাদিক। তাদের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে দুই বছর। তাদের মধ্যে আকবর হোসেন বিবিসির ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এই নিয়োগের অন্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

আপডেট : ০৩:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪