চুয়াডাঙ্গা ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিবনগরে নিষিদ্ধ ইনজেকশন ও অবৈধ ভারতীয় মালামালসহ চার চোরাকারবারী আটক

Padma Sangbad
৭৩

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, এক্যুরিয়াম ফিস ও নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশনসহ চার চোরাকারবারী কে আটক করেছে বিজিবি।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোর ৪ টার দিকে মুজিবনগর বিওপি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান চালায়। অভিযান চলাকালে ৬২৬ টি নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশন, ৭৫০ পিস এক্যুরিয়াম মাছ, ৫ বোতল ফেন্সিডিল ও ২ টি মোটরসাইকেলসহ ৪ চোরাকারবারিকে আটক করে।

আটককৃত হলো- মুজিবনগর উপজেলার আনন্দবাস পূর্বপাড়ার জহির খাঁ এর ছেলে মানিক (২০), মৃত নূরবকস্ এর ছেলে লাল্টু মিয়া (৩৫), রিয়াজ মল্লিকের ছেলে জাকিরুল হোসেন (৩৩) এবং সোনাপুর মাঝপাড়া গ্রামের লৎফর রহমানের ছেলে এনামুল হক (৩৫)।

দুপুরে বিজিবি আটককৃত মালামালসহ আসামীদের মুজিবনগর থানায় হস্তান্তর করেছেন

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, আজ দুপুরে মুজিবনগর বিজিবি ৪ জন আসামিসহ জব্দকৃত মালামাল মুজিবনগর থানায় হস্তান্তর করেছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

আপডেট : ১১:৪৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪