চুয়াডাঙ্গা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ সোনার বারসহ চুয়াডাঙ্গায় আটক ৩ পাচারকারী

Padma Sangbad
৮৫

চুয়াডাঙ্গায় ১৪টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন (বিজিবি)। বুধবার (২৫ ডিসেম্বর) রেলসেশন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন দামুড়হুদার দর্শনা শ্যামপুর গ্রামের মমিন মিয়ার ছেলে জাকিরুল ইসলাম (২৮), মমিন মিয়ার ছেলে রাজিবুল ইসলাম (২৫) ও মুজিবুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান, পিবিজিএম, পিএসসি সন্ধা-৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালানের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

সন্দেহভাজন সোনা চোরাকারবারি জাকিরুল ইসলাম, রাজিবুল ইসলাম ও সোলায়মান হোসেনকে ঘোরাফেরা করতে দেখলে তাদেরকে গতিরোধ করলে পালানোর চেষ্টা করেন তারা। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছে কাছে লুকিয়ে রাখা আনুমানিক এক কেজি ৬৩০ গ্রাম (১৩৯.৭৫ ভরি) ওজনের সোনা বার উদ্ধার এবং সেই সাথে ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নায়েক মো. জিয়াউর রহমান, পিবিজিএম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করে আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়।

সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিলেন।

আপডেট : ১২:১৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪