চুয়াডাঙ্গা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ের বন্ধ অফিসে কিভাবে আগুন লাগল জানতে চাই

Padma Sangbad
২০৩

সচিবালয়ের বন্ধ অফিসে কিভাবে আগুন লাগল তা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
তিনি বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে আমরা আগেই সতর্ক করেছিলাম যেন শেখ হাসিনা সরকারের দোসরদের সচিবালয় থেকে অপসারণ করা হয়। শেখ হাসিনার দোসরা আবারো ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। এটা আমরা কোনোভাবেই হতে দেব না।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘মাদার অব মাফিয়া ফ্যাসিস্ট খুনি’ হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বন্ধ অফিসে নিরাপত্তা কর্মী দায়িত্বে থাকার পরও কিভাবে আগুন লাগল। এটা আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই।
জয়নুল আবদীন ফারুক বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আরো জানতে চাই- ওবায়দুল কাদের কি করে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া গেল? এখনো শেখ হাসিনা ভারতে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। সেই বিশ্বাস রাখার জন্য স্পষ্ট করে নির্বাচনে তারিখ ঘোষণা করুন। নির্বাচিত সরকার এ দেশের পরবর্তী বৃহত্তর সংস্কার সম্পন্ন করবে।
তিনি আরও বলেন, শুধু দুদকের মামলা দিলে হবে না, শেখ হাসিনা পরিবারের সবার দুর্নীতির শ্বেতপত্র জাতির সামনে তুলে ধরতে হবে। সামনে রোজা, নিত্য প্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেট আপনাদের ভাঙতে হবে। সচিবালয়ে যারা আগুন দিয়েছে, সেই আওয়ামী লীগের দোসররা রমজানে গরিব মানুষদের কষ্ট দেওয়ার জন্য আবার সিন্ডিকেট করতে পারে।
সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা রাজনীতি করি দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। লুটপাট দুর্নীতি করার জন্য নয়। সরকারের কিছু কিছু উপদেষ্টা এমন কিছু কথাবার্তা বলেন যাতে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়, এমন বক্তব্য থেকে বিরত থাকবেন। যত দ্রুত সম্ভব জনপ্রতিনিধির কাছে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন।
অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, নেসারুল হক কৃষকদলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরসহ অনেকে।

আপডেট : ১২:৩৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪