চুয়াডাঙ্গা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় পৃথক অভিযানে মাদক কারবারীসহ আটক ২

Padma Sangbad
৮২

যশোরের শার্শায় পৃথক অভিযানে একজন মাদক কারবারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার ২৮ ডিসেম্বর রাতে তাদের দুইজনকে আটক করা হয়।
আটকেরা হলেন, শার্শা থানার পুটখালী (কলুপাড়া) গ্রামের আব্দুস সালামের ছেলে কামরুজ্জামান ও বাগুড়ী গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে হাফিজুর রহমান।
থানা সূত্রে জানা গেছে, পাঁচভূলট গ্রামের জনৈক লাল্টুর মুদি খানা দোকানের সামনে গোগা বাজার টু খলসী বাজারগামী পাকা রাস্তার উপর হতে দশ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ কামরুজ্জামানকে হাতেনাতে আটক করেন। পৃথক একটি অভিযানে জিআর ১৩০/২৩ এর পরোয়ানাভুক্ত আসামি হাফিজুর রহমানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকালে এ দু’জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপডেট : ১২:৩২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪