চুয়াডাঙ্গা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্টেশনে ট্রেন থামিয়ে আলমডাঙ্গাবাসীর অবরোধ ও মানববন্ধন

Padma Sangbad
৮৩

ঢাকাগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস আলমডাঙ্গা রেলস্টেশনে স্টপেজের দাবিতে রেলগাড়িটি আটকে অবরোধ ও মানববন্ধন করেছে আলমডাঙ্গাবাসী। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশনে দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এসময় আন্দোলনকারীরা ব্যানার ফেস্টুন নিয়ে দুই পাশের প্লাটফর্ম ও রেললাইনের ওপরে অবস্থান করেন। অবস্থানকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি অবিলম্বে আলমডাঙ্গাসহ পার্শ্ববর্তী জেলার দুটি থানা মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার ইবি থানার সাধারণ মানুষের সুবিধায় স্টপেজ দেওয়ার দাবি তোলেন।
আন্দোলন চলাকালীন ট্রেনটি বিকেল ৪টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ৫০ মিনিট পর্যন্ত দেড় ঘণ্টা আটকে অবরোধের পর ঊর্ধ্বতন রেল কর্মকর্তাদের আশ্বাসের পর আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
আন্দোলনকারীরা জানান, দেশের ঐতিহ্যবাহী আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটি সাধারণ মানুষের রাজধানী ঢাকায় যাতায়াতের অন্যতম মাধ্যম। বৃহত উপজেলাবাসীর যাতায়াতের সু্বধিার জন্য ঐতিহ্যবাহী আলমডাঙ্গা রেলস্টেশনে আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি দীর্ঘদিন থেকেই তুলে আসছেন আলমডাঙ্গাবাসী।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা নাগরিক কমিটির আহ্বায়ক সামসুল হক টুকু, সদস্য সচিব হাবিবুল করিম চনচল, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আপডেট : ১২:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫