চুয়াডাঙ্গা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল ভূমিসেবা প্রদানে সংশ্লিষ্ট সবাইকে চৌকস হতে হবে : ভূমি সচিব

Padma Sangbad
২২৬

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত এবং ডিজিটাল ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে নিজেকে চৌকস হতে হবে।

আজ রাজধানীর কাঁটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি)’র ২১তম বেসিক ভূমি রিফ্রেশারস কোর্সে’র সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক রুমানা রহমান শম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমান, মো এমদাদুল হক চৌধুরী, যুগ্মসচিব ড. জাহিদ হোসেন পনির প্রমুখ।

ভূমি সচিব সালেহ আহমেদ অধীনস্থদের উপর নির্ভরতা পরিহার করার আহবান জানিয়ে আরো বলেন, দেশ ও জনগণের সেবায় প্রত্যেককে নেতৃত্ব দিতে হবে। সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে।

তিনি ডিজিটাইজ ভূমি সেবা টেকসই করতে সহকারি ভূমি কমিশনারদেরকে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করার আহবান জানান।

তিনি বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে ভূমি ব্যবস্থাপনার উৎকর্ষ সাধন অপরিহার্য। এই প্রশিক্ষণ ভূমি ব্যবস্থাপনায় সম্পৃক্ত মানবসম্পদের যোগ্যতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে গতিশীল ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণে বিসিএস (ভূমি) প্রশাসন ক্যাডারের ৭৫ জন সরকারি ভূমি কমিশনার অংশগ্রহণ করেন।

আপডেট : ১১:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫