চুয়াডাঙ্গা ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অশ্লীল ছবি উঠিয়ে ব্লাকমেইলিং করার দায়ে একজনের নামে মামলা

Padma Sangbad
৮৮

ফেসবুকে প্রেমের সম্পর্ক করে অশ্লীল ছবি উঠিয়ে ব্লাকমেইলিং করার অভিযোগে বাগেরহাটের এক যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন যশোরের নীলগঞ্জ সাহাপাড়ার এক নারী (১৯)।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার রাজপাট গ্রামের অমল কুমার বোসের ছেলে অনিক কুমার বোসকে এ মামলার আসামি করা হয়েছে ।
এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, বেশ কয়েকদিন আগে আশিকুর রহমান নামে একটি ফেসবুক আইডি থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। তিনি তা গ্রহণ করেন। এপর থেকে নিয়মিত তার সাথে ম্যাসেঞ্জারে কথা হতো অনিকের। এত পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক পড়ে উঠে। এক সময় অনিক ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন। সন্মতি দেন ওই নারী। একাধিকবার তাদের মাঝে ভিডিও কলে কথা হয়। কৌশলে অনিক ওই নারীর অশ্লীল ছবি ধারন করে। পরে তিনি বিয়ের কথা বললে ওই নারীকে ঘুরাতে থাকেন।
গত ১৩ জানুয়ারি রাতে বাদী বাড়িতে ছিলেন। সে সময় তার হোয়াটসঅ্যাপ নম্বরে গোপনে ধারনকৃত অশ্লীল ছবি পাঠায় অনিক। এমনকী তার ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খোলে অনিক। এরপর তার সহকর্মীদের সংযুক্ত করে। অনিক ১৪ জানুয়ারি তার কাছে ম্যাসেঞ্জারে মোটা অংকের টাকা দাবি করে। টাকা না দিলে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এজাহারে বাদী উল্লেখ করেছেন, বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাধ্য হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

আপডেট : ০১:১৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫