চুয়াডাঙ্গা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দু’গ্রুপ মুখোমুখি: ১৪৪ ধারা জারি

Padma Sangbad
৬৭

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপির দু’গ্রুপের উত্তেজনাকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা প্রশাসন এ ঘোষণা দেয়।
বিএনপির শ্যামনগর উপজেলা ও পৌর কমিটি ঘিরে টানা কয়েকদিন ধরেই উপজেলায় উত্তেজনা বিরাজ করছিল। এরমধ্যেই মঙ্গলবার (২১ জানুয়ারি) নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম।
পরে বুধবার উপজেলার বাস টার্মিনালে শান্তি সমাবেশ ডাকে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবীরের গ্রুপ। তবে এ কমিটির সদ্য সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের গ্রুপ সেটি প্রতিহত করার ঘোষণা দিলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই গ্রুপের এমন মুখোমুখি অবস্থানে বিশৃঙ্খলা এড়াতে জারি করা হয় ১৪৪ ধারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে। শ্যামনগর থানা পুলিশ জানায়, রাজনৈতিক দলের দুগ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শংকা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আপডেট : ১১:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫