চুয়াডাঙ্গা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে আসবেন ফিফা সভাপতি

Padma Sangbad
১৫৭

মার্চে বাংলাদেশ সফরে আসবেন ফিফা সভাপতি ইনফান্তিনো। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে ফিফা সভাপতি এ প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ ও সফরসংক্রান্ত তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে ইনফান্তিনো বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে আবাসন ও অবকাঠামোগত সহায়তার বিষয়ে আশ্বাস দেন। মুহাম্মদ ইউনূস এই বিষয়ে ফিফার সহায়তা চাইলেও ইনফান্তিনো জানান, তারা সৌদি আরবে নারী ফুটবলের উন্নয়নে সহায়তা করছে, যার সুফল সেখানকার বাংলাদেশি প্রবাসীরাও পাবে।
ফিফা সভাপতি ক্রীড়াঙ্গনকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে অধ্যাপক ইউনুসের প্রচেষ্টার প্রশংসা করেন। এছাড়া দক্ষিণ এশিয়ায় ফুটবলের বিকাশে সম্ভাব্য সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যেই আমি বাংলাদেশ সফর করতে চাই।
বাংলাদেশে চলমান তারুণ্যের উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলেও ব্যস্ততার কারণে ইনফান্তিনো এতে অংশ নিতে পারেননি। তিনি এ বিষয়ে দুঃখপ্রকাশ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ সফরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

আপডেট : ০৮:১৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫