চুয়াডাঙ্গা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে ট্রাক দূর্ঘটনার কবলে ২ ঘন্টা ফেরী চলাচল বন্ধ

Padma Sangbad
১৬৪

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে ফেরী পারাপাড়ের সময় কাঠ বোঝাই ট্রাক দূর্ঘটনার কবলে পরে ট্রাকটি ফেরীতে ঝুলন্ত অবস্থায় থাকলে ২ ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকে। এতে দূর পাল্লার যাত্রীবাহী পরিবহনসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় দুই পাড়েই অপেক্ষায় থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকালে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের বারইখালীর ফেরীঘাট এলাকায়।
জানা গেছে, উপজেলার পল্লীমঙ্গল এলাকা থেকে ভোর ৬টার দিকে জালানী কাঠ ভর্তি একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাবার পথিমধ্যে মোরেলগঞ্জের পানগুছি নদীতে বারইখালী ফেরীঘাটে নদী পাড় হওয়ার সময় যান্ত্রিক ত্রুটি ও ঘণ কুয়াশার কারনে ব্রেক ফেল করে ট্রাকটি ফেরী থেকে নদীতে ঝুলে পড়ে দূর্ঘটনার শিকার হয়। যে কারনে দীর্ঘ ২ ঘন্টা সময় ধরে ফেরী পারাপাড়ে সকল দূর পাল্লার পরিবহন যানঝটে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে স্থানীয় সেনা ক্যাম্পের সদস্যদের সহযোগীতায় ট্রাক দূর্ঘটনায় আটকে পড়া ফেরীটি অন্যত্র সরিয়ে অপর ফেরীটি চলাচলের ব্যবস্থা করে দেয় ফেরী কর্তৃপক্ষ।
দূর্ঘটনা কবলিত ট্রাক ড্রাইভার সবুজ জানান, রাত সাড়ে ৫টার দিকে কাঠ বোঝাই ট্রাক নিয়ে ফেরীতে উঠে চালকের সিটেই তিনি ঘুমিয়ে যান। পরে বিএম লাইনের একটি পরিবহন ফেরীতে উঠে ট্রাকটি সাইট করতে বলেন। ট্রাক সাইট করার সময় নিয়ন্ত্রন হরিয়ে এ দূর্ঘটনা কবলিত হয়।

আপডেট : ০৮:১৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫