চুয়াডাঙ্গা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশকে মারধর করে আ’লীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা

Padma Sangbad
৮৯

এ ঘটনায় আব্দুল ওহাবের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তার তার বক্তব্য পাওয়া যায়নি।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল ওহাবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা রয়েছে। তাকে আমরা গ্রেপ্তার করি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা ও ভ্যানগাড়ি ভাঙচুর করে ছিনিয়ে নিয়েছে। যেহেতু তারা পুলিশের কাজে বাধা দিয়েছে এজন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় পুলিশের আটজন সদস্য আহত হয়েছেন।

পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে গ্রেপ্তারের পর পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে।

রোববার (০২ ফেব্রুয়ারী) বিকেল পাঁচটার দিকে সুজানগর পৌর সদরের মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা ওহাবের বাড়িও মথুরাপুর মহল্লায় ।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেছেন, এলাকাবাসী পুলিশের ওপর হামলা করে আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়ে গেছে। আব্দুল ওহাব সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, আব্দুল ওহাব বাড়ির পাশে মসজিদ থেকে আছরের নামাজ পড়ে বের হন। এ সময় সুজানগর থানা পুলিশের একটি দল তাকে একটি মামলায় গ্রেপ্তার করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। তখন স্থানীয় জনতার বাধার মুখে পড়ে পুলিশ। এক পর্যায়ে পুলিশের গাড়ি ঘেরাও করে ওহাবকে ছেড়ে দিতে বলে নেতাকর্মী ও স্থানীয়রা। পুলিশ রাজী না হলে গাড়ি থেকে ওহাবকে জোরপূর্বক বের করে নিয়ে যাবার চেষ্টা করে।

পুলিশ বুঝিয়ে নেতাকর্মী ও এলাকাবাসীকে প্রতিহত করার চেষ্টা করে। পরে এলাকার অসংখ্য নারী-পুরুষ একত্রিত হয়ে পুলিশের গাড়ি থেকে আব্দুল ওহাবকে জোর করে ছিনিয়ে নিয়ে চলে যায়। এলাকাবাসীর তোপের মুখে অবশেষে ওহাবকে ছাড়াই ফিরে যেতে বাধ্য হয় পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে অভিযান দলের ৫ পুলিশ সদস্য আহত হয়।

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার সময় আমরা তাকে গ্রেপ্তার করতে যাই। তাকে গ্রেপ্তার করে ফেরার সময় এলাকাবাসী প্রথমে বাধা দেয়। আমরা তাদের বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করি। কিন্তু স্থানীয়রা তা না মেনে পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে গেছে।’

এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে দাবি করে ওসি গোলাম মোস্তফা আরো বলেন, ‘তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে আহত পুলিশ সদস্যদের নাম জানতে চাইলে পরে দিচ্ছি বলে জানান ওসি।’

আপডেট : ১২:০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫