চুয়াডাঙ্গা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারীসহ আটক ৪ কারবারীকে মোবাইল কোর্টের দণ্ড

Padma Sangbad
৭৯

পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যদের হাতে আটক নারীসহ ৪ জনকে মোবাইল কোর্র্ট করে দণ্ড দেয়া হয়েছে। তাদের ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং ১শ’ ও ৩শ’ টাকা করে জরিমানা করা হয়েছে।
তথ্য মিলেছে, ২ ফেব্রুয়ারি মাদকদ্রব্য যশোর ‘ক’ সার্কেল মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় যশোরের রেলগেট এলাকা থেকে সাজিদ হোসেন শাফি (২২), সুমন শেখ (২২), সাইফুল ইসলাম (২৩) ও হাসিনা বেগম (৫৫) নামে ৪ জন আটক হন। তাদের দখল থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার হয় এবং সেবনরত পাওয়া যায় কয়েকজনকে। এর মধ্যে ৪ জন আসামিকেই ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং পুরুষ ৩ জনকে ১শ’ টাকা করে ও নারী আসামি হাসিনাকে ৩শ’ টাকা অর্থদন্ড করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ও সুমাইয়া জাহান ঝুরকা এই অর্থদণ্ড ও সাজা দেন।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিচালক আসলাম হোসেন গ্রামের কাগজকে জানিয়েছেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকায় রয়েছে মাদক দ্রব্যের টিমগুলো। মাদককে না বলে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

আপডেট : ১২:১৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫