চুয়াডাঙ্গা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী শাওন গ্রেপ্তার

Padma Sangbad
১৫৫

অভিনেত্রী, গায়িকা ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি বলেন, আগামীকাল শুক্রবার শাওনকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে।

অভিনেত্রী শাওন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী। তিনি আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) তহুরা আলীর মেয়ে। শাওন নিজেও এমপি হতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে সে সরকার ও সরকারের অনেক উপদেষ্টার সমালোচনা ফেসবুকে পোস্ট দেন শাওন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমেরও সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন তিনি।

এদিকে, গত ১৫ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আওয়ামী লীগের এক গোপন বৈঠকে শাওন ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন বলে সংবাদ প্রকাশিত হয়। প্রথমে এ দাবি করেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি।

গোয়েন্দা সদস্যদের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে দাবি করেন সায়ের। কলকাতার ওই বৈঠকে কারা কারা অংশ নেন, তা প্রকাশ করেন তিনি। সে তালিকায় নাম রয়েছে শাওনের।

আপডেট : ০৯:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫