চুয়াডাঙ্গা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি

Padma Sangbad
১৬৭

গাজীপুরের ডিসি অফিসের সামনে রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়েছেন মোবাশ্বের হোসেন নামের এক ছাত্র। হাড়িনাল এলাকার আলী আহমেদের ছেলে তিনি। তার ডান হাতে গুলি লেগেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মোটরসাইকেলে এসে ছাত্রদের লক্ষ্য করে গুলি ছুড়েছে।

ঘটনার পর পরই তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

গাজীপুর মহানগর পুলিশের ডিসি (অপরাধ, উত্তর) রিয়াজউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে ছাত্ররা বন্ধ করতে গেলে তাদের ওপর হামলা হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে ১১ জনকে গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কাশেম নামের একজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

আপডেট : ০৯:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫