চুয়াডাঙ্গা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিরি অভিযানে বিপুল ভারতীয় পণ্য আটক

Padma Sangbad
১৬৬

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ বোতল নেশা জাতীয় সিরাপ ও মাদকদ্রব্যসহ চার লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
রোববার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্ত পদ্মশাখরা, ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা এবং চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ চার লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া নামক স্থান হতে ৩২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল দাসপাড়া নামক স্থান হতে লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩০ হাজার টাকার মূল্যর ভারতীয় শাড়ি আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী মাঠ স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল নতুন কাজিপাড়া ও কাকডাঙ্গা মোড় নামক স্থান হতে দুই লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং শাড়ি আটক করে।
এছাড়াও, চান্দরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে ২১ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় ইমিটেশন চুড়ি, কানের দুল, চেইন আটক করে।
বিজিবি আরও জানায়, উদ্ধার ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করা হবে।

আপডেট : ১১:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫