চুয়াডাঙ্গা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মব করলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে: মাহফুজ আলম

Padma Sangbad
৮৬

বাধার পরও মব করলে ডেভিল (শয়তান) হিসেবে ট্রিট করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

আজ সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় এ কথা বলেন মাহফুজ আলম। তার স্ট্যাটাসটি নিচে দেওয়া হলো:

অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোন অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া।

কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেয়া হবে না।

তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে।

জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা- যুলুম করবেন না, যুলুমের শিকার ও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!

আপডেট : ১০:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫