চুয়াডাঙ্গা ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় একের পর এক বোমা উদ্ধার: কেরুর ইস্যু ভিন্নখাতে নেয়ার চক্রান্ত?

Padma Sangbad
১৪৭

দর্শনা এলাকায় আবারও বোমা হামলার ঘটনা ঘটেছে। গত তিন দিনের ব্যবধানে ঈশ্বরচন্দ্রপুর ও আকন্দবাড়ীয়া গ্রাম থেকে মোট ৭টি বোমা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়েছে, বাকি ৬টি বোমা উদ্ধারের কাজ চলছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় বাসিন্দাদের সূত্রে এ তথ্য জানা গেছে। বোমা উদ্ধারে দর্শনা থানা পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। দর্শনা এলাকায় একের পর এক বোমা পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের বর্ণনা অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশু মেম্বারের বাড়ির কাছে একটি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্র শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় একটি কালো ও একটি লাল টেপ দিয়ে মোড়ানো আরও দুটি বোমার সন্ধান পাওয়া যায়। পুলিশ ওই স্থান ঘিরে ফেলে এবং বোমাগুলো উদ্ধারের কাজ শুরু করে।

এরপর পার্শ্ববর্তী আকন্দবাড়ীয়া গ্রামেও বোমার সন্ধান পাওয়া যায়। সেখানে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখে তল্লাশি চালায়। এ সময় আরও ৪টি বোমা উদ্ধার করা হয়। এ পর্যন্ত মোট ৬টি বোমা উদ্ধার করা হয়েছে, যেগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, দুটি স্থান থেকে ৬টি বোমা ও একটি বিস্ফোরিত বোমার সন্ধান মিলেছে। বোমা উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আলীহিম নামে এক বোমা কারিগরকে আটক করা হয়েছে। তিনি দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হক মল্লিকের ছেলে।

এর আগে, গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তিন দিনে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড প্রাঙ্গণ থেকে মোট ৬টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছিল। পরে র্যাব ও সেনাবাহিনীর বিশেষ দল বোমাগুলো নিষ্ক্রিয় করে।

দর্শনা এলাকায় একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই ঘটনায় স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, কীভাবে বারবার বোমা পুতে রাখা সম্ভব হচ্ছে? তারা এলাকায় আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা কামনা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির কাছ থেকে জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যান্য জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

দর্শনা এলাকায় বোমা হামলার এই সিরিজ ঘটনা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

দর্শনায় টানা কয়েক দিনে একের পর এক বোমা বিস্ফোরণ ও উদ্ধার, এর পেছনে কি কাকতালীয় কোনো কারণ আছে, নাকি এটি গভীর কোনো চক্রান্ত? যখন কেরুর নির্বাচন নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে, তখনই এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য পরিকল্পিতভাবে বোমা রাখা হচ্ছে—এটি কি প্রশাসনকে বিভ্রান্ত করার একটি চাল নয়?

জনগণের প্রশ্ন, এতদিন দর্শনা ছিল শান্ত, কিন্তু হঠাৎ কেন এত বোমা? কারা এর পেছনে আছে? প্রশাসনের নজর অন্যদিকে সরিয়ে দিয়ে কোনো গোষ্ঠী কি নিজেদের অন্যায় ঢাকতে চাইছে?। কেরুর দুর্নীতি, লুটপাট, ক্ষমতার অপব্যবহার নিয়ে যখন সচেতন মহল প্রশ্ন তুলছে, তখনই এই ধরনের সন্ত্রাসী তৎপরতা শুরু হওয়া সন্দেহজনক।

আপডেট : ০১:১৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫