চুয়াডাঙ্গা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ কালীগঞ্জে বোরখা পরিহিত এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ আটক

Padma Sangbad
৭৭

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে বোরখা পরিহিত জালাল উদ্দিন (৫৬) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক জালাল উদ্দিন যশোর জেলার কোতয়ালী থানার আন্দুলপোতা গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে যশোরের লেবুতলা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মিলন হোসেনের চাচা।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কালো রঙের বোরখা পরে বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘোরাঘুরি করছিল একজন অচেনা ব্যক্তি। এ সময় তার চলাফেরায় সন্দেহ মনে হলে স্থানীয়রা তাকে আটক করে। পরে তার কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

কালীগঞ্জ বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকারিয়া মাছুূদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোরখা পরিহিত অবস্থায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান পুলিশ।

আপডেট : ০৪:৪১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫