চুয়াডাঙ্গা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিষটোপে মারা গেল খামারির ৫০০ হাঁস

Padma Sangbad
৮৪

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারিদের দেওয়া বিষটোপ খেয়ে এক খামারির ৫০০ হাঁস মারা যাওয়ায় অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে এই ঘটনা ঘটে।

উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের ক্ষতিগ্রস্ত খামার মালিক সুজন মিয়া গতকাল রাতেই একেই গ্রামের তিনজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সুজন মিয়া জানান, একটি এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে হাঁসের খামার তৈরি করেন। খামারে তার ১ হাজার ১০০ টি হাঁস আছে। তিনি নিজের সঙ্গে এক কর্মচারী নিয়ে হাঁসের লালন পালন করছেন। হাঁসগুলো প্রতিদিন সকালে টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে ছেড়ে দেন এবং বিকেলে নিয়ে আসেন। কিন্তু পাখি শিকারিরা তাকে নিঃস্ব করে দিয়েছে। ধানের সঙ্গে শিকারিদের দেওয়া বিষ খেয়ে তার প্রায় ৫০০ হাঁস মারা গেছে। বাকি হাঁসগুলোর অবস্থাও খুবেই খারাপ। যেকোনো সময় মারা যেতে পারে। তিনি থানায় অভিযোগ দিয়েছে। পাখি শিকারিদের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন তিনি।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আপডেট : ১১:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫