চুয়াডাঙ্গা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুহাত পেছনে দিয়ে হাতকড়া পরিয়ে আদালতে তোলা হলো ভিআইপিদের

Padma Sangbad
১৫৪

২৬ ফেব্রুয়ারি আদালত পাড়ায় দেখা গেল ভিন্ন চিত্র। ভিআইপিদের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে কাঠগড়ায় তোলা হয়েছে।এতদিন এক হাতে হাতকড়া পরানো অবস্থায় আদালতে তোলা হতো গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে এভাবে হাতকড়া পরিয়ে কাঠগড়ায় তোলা হয়েছে।

সকাল ১০ টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের তোলা হয়। হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হ্যান্ডকাফ পরিয়ে হাজতখানা থেকে তাদের বের করা হয়। হাজতখানার ভেতর থেকে মাথা নিচু করে বের হয়ে আসেন সালমান এফ রহমান। তার পরনের ছিল সাদা পায়জামা-পাঞ্জাবি। মাথায় পুলিশের হেলমেট। বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট। হাত দুখানা পেছনে মোড়ানো। দুই হাতেই হাতকড়া (হ্যান্ডকাফ)।
সালমানের ঠিক পেছনে দাঁড়িয়ে ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট। তার হাত দুখানাও পেছনে ছিল। তবে তার দুই হাতে হাতকড়া পরানো ছিল না। শুধু বাঁ হাতে ছিল হাতকড়া। আর ডান হাত বা হাতের ওপরে রেখে সামনের দিকে এগিয়ে যান।
মামুনের পেছনে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তার পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি। তার দুই হাত পেছনে ছিল। দুই হাতেই পরানো ছিল হাতকড়া। আনিসুলের পেছনে ছিলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট। তাঁর দুই হাতও পেছনে ছিল। পরানো ছিল হাতকড়া।
নুরুজ্জামানের পেছনে দাঁড়িয়ে ছিলেন সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। তার দুই হাতও পেছনে ছিল। তবে তার এক হাতে পড়ানো ছিল হাতকড়া। জাকবের পেছনে দাঁড়িয়ে থাকা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মাথায় ছিল হেলমেট। বুকে বুলেট প্রুফ জ্যাকেট। তার এক হাতে হাতকড়া পড়ানো ছিল। দুজন পুলিশ সদস্য তার দুই হাত ধরে সামনের দিকে হাঁটছিলেন।
এদিন একই সময়ে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে দুজন নারী পুলিশ সদস্য তাকে হাত ধরে হাজতখানার বাইরে নিয়ে আসেন। এরপর সালমান, আনিসুল, নুরুজ্জামানদের আদালত ভবনের নিচতলা থেকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে দুই তলায় ওঠানো হয়। তারপর তাদের একে একে আসামির কাঠগড়ায় তোলা হয়।
কাঠগড়ায় তোলার পর আনিসুল, সালমান ও নুরুজ্জামানের হাতকড়া খোলা হয়। যখন পুলিশ তাদের হাতকড়া খুলছিল, তখন তিনজনেরই মুখ ছিল নিচের দিকে। হাতকড়া খোলার পর বিমর্ষ মুখে সালমান তার আইনজীবীর সঙ্গে কথা বলতে শুরু করেন।
আদালতে তোলার পর হাজি সেলিমের হেলমেট খুলে দেয় পুলিশ। এরপর তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। এসময় শুনানির পুরোটা সময় ধরে সালমান এফ রহমান নিজের দাড়ি ডান হাত দিয়ে ধরে মুখে নিয়ে কামড়াতে থাকেন। শুনানির শেষ পর্যন্ত তিনি নিজের দাড়ি হাত দিয়ে ধরে কামড়াতে থাকেন।

আপডেট : ১১:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫