চুয়াডাঙ্গা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর সীমান্তে ১৫ জনকে পুশব্যাক করেছে বিএসএফ

Padma Sangbad
৮২

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে একজন রোহিঙ্গা এবং ১৪জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে বিএসএফ তাদের কাঁটাতার পার করে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়।
পুশব্যাক হওয়া ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে আটক হন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে সাজা ভোগের পর মঙ্গলবার রাতে বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে ফেরত পাঠায়।
তবে, মুজিবনগর ক্যাম্পের বিজিবি এবং থানা পুলিশ বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন।
পুশব্যাক হওয়া বাংলাদেশিদের বাড়ি পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং পিরোজপুর জেলায়।
মায়ানমারের ওই নাগরিক বর্তমানে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের অধিবাসী।
তারা সবাই নিজ নিজ এলাকায় চলে গেলন।।

আপডেট : ১১:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫