চুয়াডাঙ্গা ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুর বাড়িতে স্ত্রী-শ্যালিকাকে হত্যার পর হোটেলে আটক

Padma Sangbad
১৬৯

স্ত্রী ও শ্যালিকাকে হত্যায় অভিযুক্ত আমির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার চট্টগ্রামের বাকুলিয়ার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার ভোররাতে ব্রাম্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার পর পালিয়ে যান আমির। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় আমির হোসেনের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। নিহত দুজন হলেন- ধজনগর গ্রামের মৃত রওশন আলীর মেয়ে জ্যোতি আক্তার (২০) ও তার বোন স্মৃতি আক্তার (১৪)। প্রায় দেড় বছর আগে জ্যোতি আক্তার ও আমির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহের কারণে বেশিরভাগ সময়ে জ্যোতি বাবার বাড়ি ধজনগর গ্রামে থাকতেন।
সোমবার সকালে গ্রামবাসী ওই বাড়িতে গিয়ে বিছানায় দুই বোনের লাশ দেখতে পান। তাদের শরীরে আঘাত না থাকায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজন বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল।
স্থানীয় থানার ওসি আব্দুল কাদের বলেন, নিহত স্মৃতির বাঁ পাশের চোয়ালের নিচে লাল জখম ছিল। জ্যোতিকে বালিশ চাপা দিয়ে ও স্মৃতিকে হাতে চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে।

আপডেট : ১১:১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫