চুয়াডাঙ্গা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অবৈধ সোনার বার উদ্ধার: যুবক আটক

Padma Sangbad
৮৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ৬টি অবৈধ সোনার বারসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। গতকাল সোমবার (১৭ মার্চ) রাত ১০টায় এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃত যুবকের নাম রাজ রকি (৩২)। তিনি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর থেকে গোপন তথ্য পেয়ে জীবননগর বিওপির সদস্যরা রাজ রকিকে জীবননগর থানা মোড় থেকে আটক করেন। আটকের সময় বিকেল ৫টা ৫০ মিনিট ছিল।

আটকের পর রাজ রকিকে বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমদিকে তিনি কোনো অপরাধ স্বীকার করেননি। তবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাকে মলত্যাগ করানো হলে তার মলদ্বার থেকে দুটি স্কচটেপে মোড়ানো পোটলা বেরিয়ে আসে। পোটলা দুটি খোলার পর সেখান থেকে ৬টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারগুলো পরীক্ষা করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

আপডেট : ০১:০০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫