চুয়াডাঙ্গা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে কুপিয়ে হত্যার পর পালাতে গিয়ে ছেলের মৃত্যু

Padma Sangbad
১৬০

শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রুবেল মোল্লার বিরুদ্ধে। ঘটনার পর বাবার রক্তাক্ত দেহ রেখে ‘পালাতে গিয়ে’ ছেলে রুবেল মোল্লা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মকবুল হোসেন মোল্লা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আরেকটি বিয়ে করেন তিনি। প্রথম স্ত্রীর সন্তান ও বড় ছেলে রুবেলের সঙ্গে পিতা মকবুল মোল্লার কলহ সৃষ্টি হয়। এই কলহের জেরে রোববার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ছেলে রুবেল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

অপরদিকে ঘাতক ছেলে রুবেল মোল্লা দৌড়ে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়ির পাশের মাঠে মারা যায়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে। পরবর্তীতে বাড়ির পাশে ছেলের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলে রুবেল মোল্লা মারা গেছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেয়া হবে।

আপডেট : ১২:৪৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫