চুয়াডাঙ্গা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলা মাইক ভাংচুর, আহত -১

Padma Sangbad
১০০

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মাইকে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালিয়ে মাইক ভাংচুর করেছে। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ ভবনের কেয়ার টেকার সাগর হোসেন নামে একজন আহত ও মাইকের কিছু অংশ নিয়ে গেছে বিক্ষুব্দ ছাত্র জনতা।
বুধবার সকাল ৯ টার দিকে শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনে
মাইকে শেখ মুজিবের ভাষন বাজালে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ শহরের দেশ মাইক এন্ড অডিও প্রতিষ্টানের স্বত্বাধিকারী ইয়াকুব আলী জানান, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এক হাজার টাকা ভাড়ায় একটি মাইক সেট মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যায়। তিনি শুনেছেন, ওই ভবনের কেয়ার টেকার সাগর হোসেন মাইকে শেখ মুজিবের ভাষন বাজাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে নিষেধও করে। কিন্তু এরপরও মুজিবের ভাষন চলতে থাকে। মাইকে এমন ভাষন প্রচার শুনতে পেয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা সকাল ৯ টার দিকে মিছিল নিয়ে ওই ভবনে হামলা চালায়। তারা কেয়ার টেকার সাগর হোসেনকে মারপিট করে এবং মাইক ভাংচুর করে মাইকের হরেন নিয়ে যায়।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন জানান, যে কোন প্রোগ্রাম তিনিই মাইক ভাড়া করে থাকেন। আজও তিনি মাইক ভাড়া করেছিলেন এবং সাগরকে দেশত্ববোধক গান বাজানোর জন্য নির্দেষ দিয়েছিলেন। মুজিবের ভাষণ বাজানোর বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন জানান, হামলা বা মারপিটের ঘটনার বিষয়টি তিনি কিছুই জানেন না। কেয়ার টেকার সাগর তাকে ভাষন প্রচার নিয়ে কিছুই বলেনি। কেউ বা দুষ্ট চক্র তাদের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটাতে পারে।।

আপডেট : ০৭:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫