চুয়াডাঙ্গা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শবে কদর: মহিমান্বিত এক রাত

Padma Sangbad
১২৪

শবে কদর (لَيْلَةُ ٱلْقَدْرِ) হলো এক বিশেষ ও মহিমান্বিত রাত, যা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোর মধ্যে পড়ে। পবিত্র রমজান মাসের সবচেয়ে পুণ্যময় একটি রজনীর নাম হচ্ছে লাইলাতুলকদর, যা ‘শবে কদর’ নামে পরিচিত। এই রজনীর বরকত ও পুণ্য সম্পর্কে পবিত্র কুরআনের পূর্ণ একটি সূরা অবতীর্ণ হয়েছে।
এ রাতের ফজিলত
এই রাতকে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে “ হাজার মাসের চেয়েও উত্তম ” বলে ঘোষণা করেছেন। ‘কদরের এ রাতটি এক হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। ‘ এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয়ে থাকে। ওই ব্যক্তি ভাগ্যবান, যে এই রাতটি ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিতে পারে। কেননা, এর মাধ্যমে সে তিরাশি বছর চার মাসের চেয়েও বেশি সময় ইবাদতে লিপ্ত থাকার সৌভাগ্য অর্জন করে। আর বেশী সময়ের সীমা কী তা একমাত্র আল্লাহ তা আলা ছাড়া আর কেউ বলতে পারে না।
রমজানের পুরো মাস জুড়ে বিরাজ করে রহমত, বরকত ও ক্ষমার ঘোষণা। তবে এ মাসের বিশেষ মহিমান্বিত রজনী হচ্ছে ‘লাইলাতুল কদর’ বা ‘শবেকদর’। এ রাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এ রাতে মানবজাতির মুক্তির সনদপবিত্র আল-কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতের মর্যাদা ও মাহাত্ম্যের জন্য অন্য কোনো ফযীলত ও বরকতের প্রয়োজন ছিল না।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।’ (সুরা কদর, আয়াত : ১)
পরবর্তী আয়াতে আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যে ইরশাদ হচ্ছে : আপনি কি অবগত আছেন যে, কদরের রাত কত মর্যাদা সম্পন্ন রাত? (সূরা কদর : ২)। অর্থাৎ এ রাতের মাহাত্ম্য ও ফযীলত সম্পর্কে আপনি কি অবগত রয়েছেন যে, এ রাতের কতটুকু কল্যাণ ও কী পরিমাণ ফযীলত রয়েছে? অত:পর এ রাতের ফযীলতের বিবরণ আলোচিত হয়েছে : শবে কদর হল হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। (সূরা কদর : ৩)। এর সারমর্ম হল, হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ সাওয়াব হয়, কদরের রাতে ইবাদত করার সাওয়াব এর চেয়েও বেশি। আর এ বেশি হওয়ার কোনো সীমারেখা নেই যে, কি পরিমাণ বেশি সাওয়াব হবে। ‘এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রুহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।’ (সূরা কদর : ৪)।
হাদিস শরিফে এসেছে, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করে, তার আগের সব গুনাহ মাফ করে দেয়া হয়।’ (মুসলিম, হাদিস : ৭৬০; বুখারি, হাদিস : ২০১৪)
শবে কদর রমজানের কত তারিখে?
এ সম্পর্কে হযরত আয়েশা (রা.) বলেন, এক হাদীসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘তোমরা শবে কদরকে রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতসমূহে অনুসন্ধান কর।’ এ হিসাব অনুযায়ী শবে কদর ২১,২৩,২৫,২৭ ও ২৯ রমজানের রাত সমূহে অনুসন্ধান করা উচিত।’ হযরত আবু যর গিফারী (রা.) হতে বর্ণিত আছে তিনি বলেন: আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরয করলাম, ‘শবে কদর নবী-যুগের সাথে নির্দিষ্ট না পরেও হবে?’ উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন: ‘এটি কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে।’ আমি আরয করলাম: ‘এটি রমজানের কোন অংশে হয়ে থাকে?’ তিনি বললেন, ‘প্রথম দশদিন ও শেষ দশদিনে অনুসন্ধান কর।’ অত:পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য কথাবার্তায় নিমগ্ন হলে আবার সুযোগ পেয়ে আমি আরয করলাম: ‘এটি বলে দিন যে, দশদিনের কোন অংশে হয়ে থাকে?’ এটি শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি অসন্তুষ্ট হলেন যে, তিনি ইতিপূর্বে ও পরে আমার উপর কখনও এরুপ রাগান্বিত হন নি। এমতাবস্থায় বললেন: ‘এরুপ উদ্দেশ্য হলে আল্লাহ তাআলা কি বলে দিতে পারতেন না ? শেষ দশকের রাতসমূহে এটি অনুসন্ধান কর। এটিই যথেষ্ট এরপর আর কোনোকিছু এ ব্যাপারে জিজ্ঞাসা কর না।’
শবে কদরের রাত চেনার সহজ উপায়
নির্দিষ্ট করে লাইলাতুল কদর চিহ্নিত করা হয়নি। তবে বিশুদ্ধ হাদিসে কদরের রাত চেনার বেশ কিছু আলামতের কথা এসেছে। লাইলাতুল কদরের রাত চেনার আলামত গুলো জেনে নেয়া যাক ।
আলামত- ১ আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী (সা.) বলেছেন, ‘ঐ রাতের আলামত বা লক্ষণ হলো, রাত শেষে সকালে সূর্য উদিত হবে তা উজ্জ্বল হবে। তবে উদয়ের সময় তার কোনো তীব্র আলোকরশ্মি থাকবে না (অর্থাৎ দিনের তুলনায় কিছুটা নিষ্প্রভ হবে)। (মুসলিম, হাদিস: ১৬৭০; ইসলামিক ফাউন্ডেশন: ১৬৫৫)
আলামত- ২ আবদুল্লাহ ইবনু আব্বাস (রা.) হতে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময়। না গরম, না ঠাণ্ডা। সেদিন সূর্য উঠবে লালবর্ণে, তবে দুর্বল থাকবে।’ (ইবনু খুযাইমাহ, হাদিস: ২১৯২)
আলামত -৩ উবাদাহ ইবনু সামাত (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘লাইলাতুল কদর শেষ দশ রজনীতে রয়েছে। যে এই রাত্রে নিজের (আমলের) হিসেব নিতে দাঁড়াবে, আল্লাহ তায়ালা তার পূর্বের এবং পরের পাপরাশি ক্ষমা করে দেবেন। আর এই রাত্রি আছে বিজোড় রাত্রিগুলোতে: নবম, সপ্তম, পঞ্চম, তৃতীয় এবং শেষ রাত।’
নবীজি আরো বলেন, ‘লাইলাতুল কদরের আলামত হচ্ছে, স্বচ্ছ রাত, যে রাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়ায় প্রশান্তি (সাকিনাহ) থাকবে। না ঠাণ্ডা, না গরম। সকাল পর্যন্ত (আকাশে) কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। সে রাতের চাঁদের মতোই সূর্য উঠবে (তীব্র) আলোকরশ্মি ছাড়া। শয়তান সেই সময় বের হয় না।’ (মুসনাদ আহমাদ, হাদিস : ২২৭৬৫)
আলামত -৪ এক হাদিসে নবী (সা.) বলেছেন, ‘লাইলাতুল কদর উজ্জ্বল একটি রাত। না গরম, না ঠাণ্ডা। সে রাতে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না।’(মাজমাউজ জাওয়ায়িদ : ৩/১৭৯; সহিহ আল-জামিঈ, হাদিস: ৫৪৭২)
আলামত -৫
নবী (সা.) বলেছেন, ‘লাইলাতুল কদর রয়েছে সপ্তম, নবম অথবা বিংশ, যে রাতে (পৃথিবীর) নুড়ি পাথরের চেয়ে বেশি সংখ্যক ফেরেশতাগণ জমিনে নেমে আসে।’ (মাজমাউল জাওয়ায়িদ, হাদিস: ৩/১৭৮; সহিহ আল-জামি, হাদিস: ৫৪৭৩)
আলামত- ৬ মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে গোটা রাত জুড়ে।
আলামত- ৭ সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
আলামত- ৮ কোনো ঈমানদার ব্যক্তিকে আল্লাহ মহান স্বপ্নে রাতটির কথা হয়তো জানিয়েও দিতে পারেন।
আলামত- ৯ ঐ রাতে বৃষ্টি বর্ষণও হতে পারে।
এ রাত নিরাপত্তার রাত
আল্লামা রাযী (রহ.) লিখেছেন যে, ফেরেশতাগণ যখন প্রথমাবস্থায় পৃথিবীতে আল্লাহর খলীফা হিসেবে মানুষ সৃষ্টির সম্পর্কে অবগত হয়েছিলেন, তখন মানুষের প্রতি তাচ্ছিল্য প্রকাশ করে আল্লাহ তাআলার দরবারে আরজ করেছিলেন যে, আপনি এমন এক সম্প্রদায় সৃষ্টি করতে যাচ্ছেন, যারা দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্ত প্রবাহিত করবে। এমতাবস্থায় শবে কদরে আল্লাহর পক্ষ হতে তাওফীকপ্রাপ্ত হয়ে যখন মানুষ আল্লাহ তাআলার পরিচিতি লাভ ও আনুগত্যকরণে লিপ্ত হয়, তখন ফেরেশতাগণ তাদের অজ্ঞতার ওযর পেশ করার জন্য অবতীর্ণ হন। এ রাতে ‘রুহুল কুদুস’ তথা হযরত জিবরাঈল (আ.)-ও অবতরণ করেন। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, শবে কদরে হযরত জিবরাঈল (আ.) একদল ফেরেশতাসহ অবতরণ করেন এবং যে ব্যক্তিকে যিকির ও অন্যান্য ইবাদতে লিপ্ত দেখেন, তার জন্য রহমতের দুআ করে থাকেন। ‘তাঁদের রবের নির্দেশে প্রত্যেক কল্যাণকর বিষয়সহ (পৃথিবীর দিকে অবতরণ করেন)। হাদীসের ব্যাখ্যাগ্রন্থ মাযাহিরে হকের মধ্যে উল্লেখ আছে যে, এ রাতে ফেরেশতাদের জন্ম হয়েছে। এ রাতে হযরত আদম (আ.) কে সৃষ্টি করার উপকরণ একত্রিত করা আরম্ভ হয়েছে। এ রাতে জান্নাতে গাছ সৃষ্টি হয়েছে এবং এ রাতে দুআ ও অন্যান্য ইবাদত কবূল হওয়ার বিবরণও অনেক বর্ণনায় বিদ্যমান রয়েছে। একটি বর্ণনায় রয়েছে যে, এ রাতে হযরত ঈসা (আ.) কে আসমানে ওঠিয়ে নেয়া হয়েছে এবং এ রাতে বনী ইসরাঈলের তওবা কবূল করা হয়েছে। ‘এ রাত সালাম তথা নিরাপত্তার রাত, যা ফজর পর্যন্ত অব্যাহত থাকে।’ (সূরা কদর : ৫)।
শবে কদর এমন এক রাত, যেটি আমাদের জন্য অশেষ রহমতের সুযোগ। আসুন, এই মহিমান্বিত রাতের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিই । প্রার্থনা করি—আমাদের সকল গুনাহ যেন তিনি ক্ষমা করে দেন । আমাদের সকলকে তিনি যেন জান্নাত দান করেন।
লেখক: মুহাদ্দিস জামিয়া -ইসলামিয়া মারকাযুদ দ্বীন, তিতাস, কুমিল্লা।

আপডেট : ০১:৫০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫