জামালপুরে হামলায় আহত ৫,থানায় অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ৫ জন । আহতরা হলেন উপজেলার নাংলা গ্রামের মৃত আলহাজ্ব হানিফ উদ্দিন এর ছেলে মোঃ করিমুজ্জামান (৬০), মনিরুজ্জমান স্বপন (৩২), করিমুজ্জামান এর ছেলে মোঃ সোহেল রানা (২৮), মোঃ সোহাগ (২২), রছুল মাহমুদের ছেলে মোঃ সাঈম (৩৫)। এদিকে রবিবার (৬ এপ্রিল) বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আল মামুন ।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ৩ এপ্রিল বিকালে ০৫.৪০ মিনিটে নাংলা এলাকার মোঃ করিমুজ্জামান তার নাতনীর বিবাহ সম্পন্ন করে মটর সাইকেল যোগে বালিজুড়ী বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে নাংলা বাধের মাথা কাঠের ব্রিজের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে কাঁচা রাস্তার উপর পৌছালে ইউনুছ মন্ডল এর ছেলে মোঃ সেলিম মেম্বার এর নির্দেশে মটর সাইকেলে সামনের চাকায় বাশের লাঠি ঢুকিয়ে দেয় রুস্তম সুনারুর এর ছেলে মোঃ সামিউল সুনারু । এ ছাড়াও মোঃ করিমুজ্জামান ও তার সাথে থাকা ৪ জনের ওপর প্রায় ৪০/৫০ জন সন্ত্রাসী হামলা করে গুরুত্বর আহত এবং ৩,৯০,০০০/- (তিন লক্ষ নব্বই হাজার) টাকা ,একটি বাজাজ প্লাটিনা মটর সাইকেল ও আরেকটি সুজিকি জিক্সার কালো মটর সাইকেল ছিনতাই করে নিয়ে যায় । এ ঘটনায় উপজেলার নাংলা গ্রামের মরহুম আলহাজ্ব হানিফ উদ্দিনের ছেলে সোলাইমান মন্ডল বাদী হয়ে মোঃ সামিউল সুনারু (২৪) কে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখ্য করে ১৫/২০ অজ্ঞাত দিয়ে মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যান্যরা হলেন নাংলা এলাকার মৃত আবল সুনারুর ছেলে রুস্তম সুনারু (৪৫), মোঃ মোস্তফা সুনারু (৪৭), মোঃ সামছুল সুনারুর এর ছেলে মোঃ শাহাদত (২২), মৃত তৈয়ব আলী সুনারুর ছেলে তোতা সুনারু (৩৮), মোঃ দুদু সুনারু (৪২), মোঃ রেজাউল সুনারু (৩৫), মৃত ছায়ের উদ্দিন সুনারুর ছেলে কাইনছে (৪০), মৃত খলিলুর সুনারুর ছেলে মুজাহার সুনারু (৩৯), মুজাহার সুনারুর মোঃ রনি সুনারু (২১), দুলাল সুনারুর ছেলে উকিল সুনারু (৩৫), মৃত আমেজ উদ্দিন এর ছেলে মোঃ বাদশা সুনারু (৩৯), মোঃ রহিত সুনারু (৪১), মোঃ রশিদ (৪৩), ইউনুছ মন্ডল এর ছেলে মোঃ সেলিম মেম্বার (৪০), মৃত বাহাজ মন্ডল এর ছেলে মোঃ ইব্রাহীম (৫০), মোঃ ইব্রাহীম এর ছেলে মোঃ মিজান (৩২), রওশন আলীর ছেলে রঞ্জু (২৬), মৃত বাহাজ মন্ডলের ছেলে ইমরান হোসেন মাজম (৩৭), মৃত আইজুদ্দিন এর ছেলে মোঃ ইদ্রিস (৪৫), মৃত বাহাজ মন্ডল এর ছেলে রওশন আলী (৪৫), আব্দুস সামাদ এর ছেলে মোঃ বাবু (৩৫), বদি সুনারুর ছেলে রব্বানী (৩৬), বক্তার সুনারুর ছেলে মোঃ শাহিন (৩৩), হানি সুনারুর ছেলে আশাদুল (২৭) ।
এ বিষয়ে অভিযোগের বাদী সোলাইমান মন্ডল জানান, অন্যায়ভাবে হামলা করে ৫ জনকে গুরুত্বর আহত করা হয়েছে । ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে এবং ৩ জন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা অবনতি ঘটতেছে । থানায় লিখিত অভিযোগ দিয়েছি । আসামীরা প্রকাশ্যে চলাফেরা করে এবং এখনো বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে । বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি । এ ঘটনার বিচার চাই । তবে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও রহস্যজনক কারণে কোন ব্যবস্থাই নিচ্ছে না মাদারগঞ্জ থানা পুলিশ ।
এ দিকে মোঃ সেলিম মেম্বার ও মোঃ সামিউল সুনারুর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আল মামুন জানান, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষ করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।





















