চুয়াডাঙ্গা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে হানিফ পরিবহনের ধাক্কায় ২জন গুরুতর আহত

Padma Sangbad
৯৩

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে হানিফ পরিবহনের ধাক্কায় দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদশর্ীরা জানান, শুক্রবার ( ১১ এপ্রিল) রাত প্রায় ৮ টার দিকে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এলাকা থেকে ঢাকাগামী হানিফ কোচ(ঢাকা মেট্রো ব- ১৪-৭০৯৭) আটোয়ারী বাজার হানিফ কাউন্টারে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেল ও একটি ভ্যানকে ধাক্কা দিয়ে হানিফ কাউন্টারে চলে আসে। ঘটনাস্থলে মটরসাইকেল চালক  হেল্থকেয়ার ফামার্সিউটিক্যাল এর রিপ্রেজেন্টেটিভ মোঃ আব্দুল মান্নান ও ভ্যান চালক তসলিম উদ্দীন ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। প্রত্যক্ষদশর্ীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে  আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক  তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা দিয়ে  আব্দুল মান্নানকে রংপুর মেডিকেলে এবং তসলিমকে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে রেফার্ড করেন। প্রত্যক্ষদশর্ীদের তথ্যমতে দুর্ঘটনার কারণ হানিফ পরিবহনের লোকারের ঢাকনা খোলা ছিল এবং ঢাকনাটি বাহিরে উঠানো ছিল। লোকারের ঢাকনার আঘাতে এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সংবাদ পেয়ে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ওই হানিফ পরিবহন ( ঢাকা মেট্রো ব- ১৪-৭০৯৭)সহ চালককে আটক করে থানায় নিয়ে আসেন। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল) বলেন, এ পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। হানিফ পরিবহন কতর্ৃপক্ষ আহত রোগীদের চিকিৎসার খরচ চালাচ্ছে।  ড্রাইভারকে ধামোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল এর জিম্মায় দেয়া হয়েছে।।

আপডেট : ০৮:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫