চুয়াডাঙ্গা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবককের মৃত্যু

Padma Sangbad
৭৮

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। হত্যার পর মরদেহ ইছামতি নদীতে ফেলে দেওয়া হয়। শুক্রবার ওই যুবকের মরদেহ নদীতে ভেসে ওঠে।
এদিকে, মরদেহটি বাঘাডাঙ্গার গ্রামের বুনোপাড়ার ওয়াসিমের বলে প্রথম থেকেই সন্দেহ করে আসছিল তার পরিবার। নিহত ওয়াসিম বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।
ইউপি সদস্য ওবাইদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে হুদাপাড়া গ্রামের একজন কৃষক মাঠে যাওয়ার পথে মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিষয়টি নিশ্চিত হয়। তবে মরদেহ নদীতে থাকায় শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত তার নাম পরিচয় অজানা ছিল। কিন্তু ধুড় পাচারের সময় ভারতের অভন্তরে ওয়াসিমের সঙ্গে যাওয়া মহেশপুরের সলেমানপুর গ্রামের আব্দুস সোবহান, কাঞ্চনপুর গ্রামের রাজু, বাগাডাংগা গ্রামের শাবুদ্দিন, মানিক ও আব্দুল ওয়াহেদ পালিয়ে এসে মরদেহটি ওয়াসিমের বলে জানান।
ওয়াসিমের বড় ভাই বুনোপাড়ার মেহেদী হাসান দাবি করেন, তার ভাই ওয়াসিম ৩/৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। মাঝেমধ্যে তিনি ভারতে ধুড় নিয়ে যাতায়াত করতেন বলে শোনা যায়। গত ৮ এপ্রিল ওয়াসিমসহ ক’জন সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ভারত থেকে ফেরার সময় হাবাসপুর বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যারা পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফ’র হাতে ধরা পড়ে ওয়াসিম। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ওয়াসিমের পিতা রমজান আলী শুক্রবার রাতে জানান, বিভিন্ন সূত্রে তিনি জানতে পারছেন মরদেহটি ওয়াসিমের। তিনি দ্রুত মরদেহটি উদ্ধারের দাবি জানান। শনিবার সকালে বাঘাডাঙ্গা ৫৮-বিজিবির কোম্পানি কমান্ডারে কাছে লিখিতভাবে আবেদন করেছেন তিনি।
৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, মরদেহটি ইছামতি নদীর ভারতীয় অংশে থাকায় উদ্ধার করা যায়নি। তবে বিএসএফকে জানানো হয়েছে।
তিনি বলেন, মৃতদেহটি বাংলাদেশি না ভারতীয় তা এখনো আমরা জানতে পারিনি। এছাড়া কোন পরিবার তাদের কোন সদস্য নিখোঁজ থাকার বিষয়েও জানায়নি।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা জানান, ইছামতি নদীর ভারতীয় অংশে একটি মরদেহ ভাসছে শুনেছি। তবে মরদেহের পরিচয় মেলেনি।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ইছামতী নদীর ভারতীয় অংশে বাংলাদেশ সীমান্তের ওপারে একটি মরদেহ পড়ে আছে। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে।

আপডেট : ১১:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫