চুয়াডাঙ্গা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

Padma Sangbad
৮৪

মোঃ রয়েল হোসেন ।।
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আঃ হান্নান কুটি বাবু (৫০) ও চম্পা খাতুন(২৭)।

শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে দর্শনার শান্তিপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ির সামনে থেকে আনুমানিক ১০০ গজ দূরে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আঃ হান্নান কুটি বাবু ওই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে এবং চম্পা খাতুন একই এলাকার পিয়ার আলীর মেয়ে ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহীদ তিতুমীরের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে দুই আসামিকে আটক করে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ত্রিশ হাজার টাকা। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকা অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে।

পরে তাদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আপডেট : ১১:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫