চুয়াডাঙ্গা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে কিশোরের মৃত্যু

Padma Sangbad
৭৯

মোঃ শাহিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইসমাইল হোসেন (১৫)নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়নের খোসালপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই কিশোর ওই ইউনিয়নের চাইপাড়ার আবু বক্করের ছেলে। স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে ওই এলাকার একটি গ্রামীন সড়কে মোটরসাইকেল চালক ওই কিশোর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করে ওসি রইসউদ্দিন জানান, নিহত ওই কিশোরের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ০৮:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫