চুয়াডাঙ্গা ০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় খরিফ মৌসুমে প্রণোদনায় বীজ-সার পেলেন ১০ হাজারের বেশি কৃষক

Padma Sangbad
৫১

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে সরকারিভাবে প্রণোদনা প্রদান শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় ১০ হাজার ৬৮০ জন কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার, যার আর্থিক মূল্য প্রায় ৭৯ লাখ ৭৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক মাসুদুর রহমান সরকার। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায় এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান।

সদর উপজেলার কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ জানান, খরিফ-১ মৌসুমে আউশ ধান, গ্রীষ্মকালীন মুগ এবং পাট চাষে উৎসাহ দিতে এই সহায়তা প্রদান করা হচ্ছে। এর আওতায়—

১০,৫০০ জন কৃষক পাবেন উচ্চ ফলনশীল আউশের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার,

৮০ জন কৃষক পাবেন গ্রীষ্মকালীন মুগ চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার,

১০০ জন কৃষক পাবেন পাট চাষের জন্য ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

এই প্রণোদনার ফলে কৃষকের উৎপাদন খরচ কমবে এবং একইসঙ্গে ফসলের উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আপডেট : ১১:১৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫