চুয়াডাঙ্গা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ঝটিকা মিছিলে থাকার অভিযোগে খুলনায় কেসিসি কর্মকর্তা গ্রেপ্তার

Padma Sangbad
৮০

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সিটি করপোরেশনের (কেসিসি) লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ
২১ এপ্রিল দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার ভোরে খুলনাশহরের জিরোপয়েন্ট এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে সিটি করপোরেশনের স্টিকার লাগানো মোটরসাইকেলে রবিকে দেখা গেছে বলে ভাষ্য পুলিশের। তবে রবির দলীয় কোনো পদ-পদবী রয়েছে কি না তা তাৎক্ষণিক নিশ্চিত করা সম্ভব হয়নি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, ভিডিও ফুটেজ দেখে রবিকে শনাক্ত করার পর নগর ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আপডেট : ১২:৪৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫