চুয়াডাঙ্গা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতির ক্ষয় রোধে সংস্কার জরুরি: চুয়াডাঙ্গায় ব্যারিস্টার ফুয়াদ

Padma Sangbad
৭৮

চুয়াডাঙ্গায় আয়োজিত এক মতবিনিময় সভায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘বাংলাদেশের রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে। এখন সময় এসেছে সেই চেয়ার সংস্কার ও পরিবর্তন করার।’’ শনিবার (২৬ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা জেলা এবি পার্টির আয়োজনে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘‘প্রফেসর ইউনুস এই কঠিন সময়ে এগিয়ে না আসলে ২২৯ বিলিয়ন মার্কিন ডলার পাচারের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারতো এবং ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীর প্রাণহানির আশঙ্কা থাকত। সৌভাগ্যবশত, তা হয়নি।’’

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা এবি পার্টির আহ্বায়ক আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা।
বক্তারা বলেন, এবি পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘‘বর্তমানে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার কিছু গুরুত্বপূর্ণ সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশে আগ্রহ প্রকাশ করছে এবং রেমিটেন্সের প্রবাহ ইতিবাচকভাবে বেড়েছে, যা অর্থনীতির জন্য শুভ লক্ষণ।’’
তিনি আরও উল্লেখ করেন, ‘‘চাইলে বর্তমান সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করতে পারে, যা নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ে সহায়ক হবে।’’

আপডেট : ০১:১৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫