চুয়াডাঙ্গা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে শিশুকে বলাৎকার, মোয়াজ্জিনের যাবজ্জীবন কারাদণ্ড

Padma Sangbad
৮৮

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহে শিশু ছাত্র কাজলকে বলাৎকারের দায়ে নাজমুল হোসেন নামে মসজিদের এক মোয়াজ্জিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, মসজিদের মোয়াজ্জিন নাজমুল হোসেন ২০২৩ সালের ১৫ মে মসজিদের ভেতরে শিশু কাজলকে বলাৎকার করে। স্বাক্ষী প্রমাণ শেষে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী শিশুর কল্যাণার্থে ব্যবহার করা হবে।

দণ্ডিত নাজমুল হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের সেলিম মন্ডলের ছেলে এবং ঘুষিপাড়া মসজিদের মোয়াজ্জিন ছিলেন। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত আরবি শিক্ষা কার্যক্রমের শিক্ষকও ছিলেন তিনি।

শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি মসজিদটিতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত আরবি শিক্ষার ছাত্র ছিল। আরবি পড়তে গেলে সে বলাৎকারের শিকার হয়। পড়ে কাজলের মা শিরিনা খাতুন বাদী হয়ে জীবননগর থানায় মামলা দায়ের করেন।

আপডেট : ০৭:৪৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫