চুয়াডাঙ্গা ১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদা বাজারের হাসিনা ফুড ফ্যাক্টরীর মালিককে ৪০ হাজার টাকা জরিমানা উৎপাদন বন্ধ

Padma Sangbad
৮৯

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারের মেসার্স হাসিনা ফুড ফ্যাক্টরীর মালিককে ৪০ হাজার টাকা জরিমানা ও ফ্যাক্টরীর উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পক্ষ থেকে রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দামুড়হুদা বাজারে হোটেল, ফলের দোকান, ঔষধ, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারী ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, তদারকির সময় মানসম্মত পণ্য কেনা-বেচা, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, কেনা-বেচার ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী পণ্য তৈরী ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ অনুসারে মেসার্স হাসিনা ফুড ফ্যাক্টরীর মালিক এনামুল হককে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং প্রতিষ্ঠানকে ত্রুটি সংশোধন হওয়ার জন্য ২৮ এপ্রিল পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

তদারকি কাজে সার্বিক সহযোগীতায় ছিলেন একদল জেলা পুলিশের সদস্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপডেট : ০৭:৪৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫