চুয়াডাঙ্গা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

Padma Sangbad
১৬৪

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে দুই জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

৩০ এপ্রিল (বুধবার) রাত সাড়ে ১১টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরের নির্দেশনায় এসআই (নিঃ) মো. মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন। স্থান ছিল দর্শনার ইসলাম বাজার থেকে পাঠানপাড়া যাওয়ার সড়কের পাশে সুগন্ধা মাঠসংলগ্ন পাকা রাস্তা।

অভিযানে দর্শনা থানাধীন মোবারকপাড়া রেল কলোনির মো. আবুর ছেলে মো. রাব্বি (২৫) এবং ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়া এলাকার মো. আনারুল ইসলামের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৩৫) কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে মোট ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার তিনশত টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করে সংরক্ষণ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।।

আপডেট : ০৮:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫