শিরোনাম :
বেনাপোল সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
Padma Sangbad

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। শুক্রবার (২ মে) বিজিবি সদস্যরা ধান্যখোলার জেলেপাড়া সীমান্ত থেকে এগুলো উদ্ধার করেন।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির’র ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ্ সিদ্দিকী।
বিবৃতিতে তিনি জানান, উদ্ধার কার্তুজের ব্যারেলের অভ্যন্তরীণ ব্যাস ৮ মিলিমিটার। এর বডিতে ‘কঋ’ কোড লেখা রয়েছে। কোম্পানিটি ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর জন্য বিভিন্ন ধরনের কার্তুজ ও অস্ত্রাংশ তৈরি করে।
উদ্ধার কার্তুজগুলো সাধারণত ১৯৪০-১৯৭০ সালের মধ্যকার সময়ে ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত হতো বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
























