চুয়াডাঙ্গা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় কথিত নারী সাংবাদিক টুনির ডেরায় মাদক ও অসামাজিক কার্যকলাপ: এলাকাবাসীর ঘৃণা-ধিক্কারে শেষ অবধি জেল-জরিমানা

Padma Sangbad
১৬০

চুয়াডাঙ্গার জীবননগরে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার নাম ভাঙিয়ে অসামাজিক ও অবৈধ কার্যকলাপে লিপ্ত মাসুরা খাতুন টুনি (২৭) শেষ পর্যন্ত ধরা পড়েছেন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে জীবননগর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি পাড়ার এক ভাড়া বাসা থেকে তার আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম, জন্মনিয়ন্ত্রণ কনডম ও সিগারেট উদ্ধার করে।

অভিযানকালে তাকে হাতেনাতে ধরার আগেই এক যুবক ও এক তরুণী কৌশলে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা অনেকদিন ধরেই তার অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন। টুনির নামে জনশ্রুতি রয়েছে, তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে স্থানীয় বাসিন্দাদের ধোঁকা দিতেন এবং বাইরে থেকে নারীদের এনে দেহ ব্যবসা চালাতেন।

পুলিশ জানায়, টুনি দুই বছর ধরে ওই এলাকায় একা বসবাস করছিলেন এবং একাধিকবার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। তার ঘর থেকে দৈনিক জনতার ইশতেহার নামের একটি পত্রিকার বিশেষ প্রতিনিধির পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে, যেটি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা।

অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহাবুবা মঞ্জুর মৌনা। টুনি আদালতে দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৫/৫ ধারায় তাকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

এই ঘটনা স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও ঘৃণা ছড়িয়েছে। তারা মনে করছেন, এমন ব্যক্তিরা সাংবাদিকতার মতো মর্যাদাপূর্ণ পেশাকে কলুষিত করছে এবং দ্রুত সময়ের মধ্যেই এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

আপডেট : ০৩:৪৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫