চুয়াডাঙ্গা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

Padma Sangbad
৭৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়িতে থাকা হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাত পেয়েছেন।গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় রোববার সন্ধ্যায় হামলার এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান।

এনসিপির আরেক মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’
এ বিষয়ে এনসিপির গাজীপুরের যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ কোথায় গিয়েছেন কিংবা কখন গাজীপুরে এসেছেন, এরকম কোনও তথ্য আমার কাছে ছিল না। হামলার পর আমাদের কাছে একটা কল আসছে, তিনি হামলার শিকার হয়েছেন, তখন আমরা শুনেছি। এর আগে কিছুই জানতাম না। জানার পর আমাদের ছাত্রদের একটি টিম ঘটনাস্থলে গেছে। তারা এলে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।’

আজ সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে হান্নান মাসউদ এক পোস্টে জানান, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।

গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান বলেন, ‘হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার কথা শুনেছি। তবে এখনও ঘটনার বিস্তারিত জানতে পারিনি। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’

আপডেট : ০২:০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫