চুয়াডাঙ্গা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল রবিউলের

Padma Sangbad
১৫১

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে রবিউল ইসলাম রনি (৫২) নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। রনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের গোলজার মোল্লার ছেলে।
সোমবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে রবিউল ইসলাম রনিকে গুলি করে হত্যা করা হয়।
নিহতের ভাইয়ের জামাতা তানভীর হোসেন জানান, ঘটনার সময় একটি ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছিলেন রবিউল ইসলাম রনি। এ সময় ডাকাতরা নিকটস্থ একটি ব্যাংক ডাকাতি করে এলাপাতাড়ি গুলি ছোড়ে। ওই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে প্রাইভেট কারযোগে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলাম। গুলিতে ড্রাইভিং সিটেই তিনি নিহত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম রনি দীর্ঘ ২২ বছর পরিবারসহ দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানে তার ব্যবসাও আছে। আজ রনির মরদেহ দেশে আসতে পারে বলে জানিয়েছেন তানভীর হোসেন আদনান।

আপডেট : ০১:৫৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫