চুয়াডাঙ্গা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে যাওয়ার সময় সাবেক আওয়ামী লীগের চেয়ারম্যান গোলাম মোর্তুজা গ্রেফতার

Padma Sangbad
১০৬

ভারতে যাওয়ার পথে জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জীবননগর উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম মোর্তুজাকে আটক করেছে পুলিশ। আজ রবিবার ১১ মে, সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা জয়নগর চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমিগ্রেশন ইনচার্জ এসআই রমজান আলী জানান, জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা ভারতে যাওয়ার জন্য দর্শনা জয়নগর চেকপোস্টে অবস্থান করছিলেন।এসময় সন্দেহজনক আচরণের কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ভ্রমণ ভিসা নিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানিয়েছেন, গোলাম মোর্তুজা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার হয়েছেন এবং বর্তমানে তিনি দর্শনা থানার হেফাজতে রয়েছেন। তাকে আদালতে সোপর্দ করা হবে।।

আপডেট : ০২:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫