চুয়াডাঙ্গা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন

Padma Sangbad
৯৮

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাত ৯টা ১৫ মিনিটে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগ, এর অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশনার ভিত্তিতে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে, যা সরকারি মুদ্রণালয় বিজি প্রেস থেকে সংগ্রহ করা যাবে।

নিবন্ধন স্থগিতের কারণ সম্পর্কে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এর আগে বিকেলে সরকারের পক্ষ থেকে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

আপডেট : ১২:০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫