চুয়াডাঙ্গা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে বিদ্যুৎপিষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

Padma Sangbad
১১০

বিদ্যুৎপিষ্ট হয়ে কোটচাঁদপুরে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঘটনা ঘটেছে কোটচাঁদপুরের সাবদারপুর বাজারে।

জানা যায়,সোমবার সকালে সাবদারপুর বাজারের রিপনের নতুন ভবনে রড ওয়েল্ডিংয়ের কাজ করছিল। এ সময় অসাবধানতা বশত ওই ভবনের উপর দিয়ে চলে যাওয়া বিদুৎতের প্রধান তারের সঙ্গে বিদ্যুৎয়ায়িত হন মিনারুল ইসলাম। এতে করে গুরুতর আহত হন তিনি।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিনারুল ইসলাম কোটচাঁদপুর লক্ষিকুন্ড গ্রামের পশ্চিম পাড়ার মৃত আক্তার হোসেনের ছেলে।

স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশরাফুল ইসলাম।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন,খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সুরতহাল করেছেন। কারোর কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ১২:৩২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫