চুয়াডাঙ্গা ০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ছুরিকাঘাতে যুবক খুন

Padma Sangbad
১৬২

যশোরের শার্শায় কথা-কাটাকাটির জেরে সবুজ(২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এসময় রাজু(২২) নামে আরও এক যুবককে কুপিয়ে মারাত্মক যখম করা হয়েছে।

বুধবার রাত ১০ টা ৩০ মিনিটের দিকে উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের মধ্যে অবস্থিত দক্ষিন বুজরুজবাগানগামী মাটির রাস্তায় এ ঘটনাটি ঘটে।

নিহত সবুজ উপজেলার যাদবপুর গ্রামের আহম্মেদ আলীর ছেলে ও আহত রাজু খাজুরা গ্রামের নূর হোসেনের ছেলে।

জানাগেছে,নিহত সবুজ,রাজু ও কালু এরা তিনজন রাত ১০ টার দিকে উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের মধ্যে অবস্থিত দক্ষিন বুজরুজবাগানগামী মাটির রাস্তা দিয়ে মাঠের দিকে যায়। সে সময় রাস্তার উপর অজ্ঞাতনামা দুই জন দূর্বৃত্ত্বের সাথে তাদের দেখা হয়। একপর্যায়ে দূর্বৃত্তরা
সাথে তাদের কথা কাটাকাটি হয়। সে সময় অজ্ঞাতনামা দূর্বৃত্তরা অতর্কিতভাবে সবুজ ও রাজু কে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। সে সময় তাদের সাথে থাকা কালু সেখান থেকে দৌড়ে এসে স্থানীয় নেহা পেট্রোল পাম্পে এসে লোকজন জানালে তারা এগিয়ে এসে সবুজ ও রাজুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সবুজকে মৃত ঘোষণা করেন এবং রাজুকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। রাজু বর্তমানে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।হামলার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। হত্যায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে বলে তিনি জানান।

আপডেট : ০২:৪০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫