চুয়াডাঙ্গা ০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী লিপটন গ্রেপ্তার

Padma Sangbad
১৫৭

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামে সেনাবাহিনীর গোপন অভিযানে এক সময়ের চরমপন্থী নেতা ও শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটন (৪৮) গ্রেপ্তার হয়েছেন। অভিযানে তার বাড়ি থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার ভোরে চালানো এই অভিযান চলাকালীন লিপটনের তিন সহযোগী—মো. রাকিব (৩৮), মো. লিটন (২৬) ও মো. সনেট হাসান (৪৫)কেও আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে কুষ্টিয়া সেনা ক্যাম্প জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুর্বাচারা গ্রামে লিপটনের বাড়ি ঘেরাও করে অভিযান চালানো হয়। পরে তার স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়— ৬টি বিদেশি পিস্তল, ১টি লং ব্যারেল বিদেশি বন্দুক, ১০টি পিস্তলের ম্যাগাজিন, ১টি এসএলএফ ইস্পারেটর, ৩৩ রাউন্ড ৯ এমএম গুলি, ৫০ রাউন্ড বন্দুকের গুলি, ২১টি খালি কার্তুজ, ৩৬ রাউন্ড অ্যামোনেশন বোর, দেশীয় ১০টি বড় হাসুয়া, ৩টি অস্ত্র পরিষ্কারের কিট, ১টি পিস্তলের কভার, ৮টি শিল্ড, ৬টি বল্লম।

লিপটনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই দুর্বাচারা ও আশপাশের এলাকায় স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা আনন্দ মিছিল বের করে লিপটনের ফাঁসির দাবি জানায়।

সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর জামান জানান, “অভিযানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গ্রেপ্তারকৃতরা এলাকার ত্রাস ছিল। অস্ত্রের উৎস ও সরবরাহকারী চক্রের তথ্য পেতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে।”

আপডেট : ০২:০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫