চুয়াডাঙ্গা ০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

Padma Sangbad
১৬৯

গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় চুরির অপবাদ দিয়ে শাহরিয়ার রহমান হ্যাভেন (৩৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়। রোববার (১৫ জুন) সকাল ৭টার দিকে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

নিহত হ্যাভেন চাপুলিয়া এলাকার হুমায়ূন কবিরের ছেলে। মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের বরাতে জানা যায়, হ্যাভেনের সঙ্গে প্রতিবেশী এক পক্ষের জমিজমা সংক্রান্ত পুরোনো বিরোধ ছিল। শনিবার সন্ধ্যায় ওই পক্ষের লোকজন তাকে ডেকে নিয়ে যায় এবং চুরির অভিযোগে হাত-পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে আহত করে। দীর্ঘক্ষণ মারধরের পর ভোররাতে তার মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, হ্যাভেনের বিরুদ্ধে চুরি ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। তবে এভাবে পিটিয়ে হত্যার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপডেট : ১২:৪০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫