চুয়াডাঙ্গা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক রাতে দুই খুন, গ্রেপ্তার ৩

Padma Sangbad
৯৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অটোস্ট্যান্ডের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক রাতে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—আব্দুল কুদ্দুস (৬০) ও মেহেদী হাসান (৩৮)। এ ঘটনায় র‌্যাব ও পুলিশের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত কুদ্দুস বন্দর উপজেলার হাফেজীবাগ এলাকার বাসিন্দা ও রনি-জাফর গ্রুপের সমর্থক। অপরদিকে নিহত মেহেদী সালেহ নগরের জলিল মুন্সির ছেলে এবং বাবু-মেহেদী গ্রুপের সদস্য।

পুলিশ জানায়, শনিবার (২১ জুন) রাত ৯টা ৩০ মিনিটে শাহী মসজিদ এলাকায় কুদ্দুসকে কুপিয়ে আহত করে বাবু-মেহেদী গ্রুপের লোকজন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে রনি-জাফর গ্রুপের লোকজন রেললাইন সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এর কয়েক ঘণ্টা পর রাত ৩টার দিকে সিরাজউদ্দৌলা ক্লাব মাঠের কাছে মেহেদীকে ধাওয়া দিয়ে ধরে ফেলে রনি-জাফর গ্রুপের লোকজন। এরপর তাকে গণপিটুনি ও ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান।

নিহত মেহেদীর বোনের স্বামী মাহফুজুল সৌরভ জানান, ঘটনার সময় মেহেদী তার বাড়িতে ছিলেন, যা ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমিন আবাসিক এলাকায়। প্রথম খুনের পর প্রতিপক্ষের লোকজনকে খুঁজতে গিয়ে রাস্তায় মেহেদীকে পেয়ে যায় এবং তুলে নিয়ে ক্লাবে বেধড়ক মারধর করে হত্যা করে।

পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত শান্ত (২৬), রবিন (২৬) ও সোহেল চৌধুরী (২৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় আনা হবে সবাইকে।”

এই দ্বন্দ্বের সূত্রপাত ঘটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশার অনুসারী রনি-জাফর গ্রুপ এবং ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারের অনুসারী বাবু-মেহেদী গ্রুপের মধ্যে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়। আধিপত্য, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ উত্তেজনা তৈরি হয়।

সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশা দাবি করেন, “এই দ্বন্দ্বে আমার কোনো সম্পৃক্ততা নেই। রনি ও মেহেদী ছাত্রদলের সময় থেকে একসঙ্গে ছিল, আপন ভাইয়ের মতো। রাজনীতির বাইরেও আমাদের সম্পর্ক ভালো ছিল। তবে গত ছয় মাস ধরে কিছু কিশোর গ্যাং ও মাদকের বিষয় নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।”

অন্যদিকে হান্নান সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

আপডেট : ০১:১৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫